জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৪ জুলাই) ভোলা জেলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের বিষয়টি নিশ্চিত করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী, বোরহানউদ্দিন গ্রিডের অধীনে থাকা ৩৩ কেভি ফিডার সমূহের জরুরি রক্ষণাবেক্ষণ এবং সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার ডালপালা ছাঁটাইয়ের (রাইট-অব-ওয়ে) কাজ করা হবে।
আর এ কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
ভোলা সদর: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর এবং পরানগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ভোলা সদরের সকল এলাকা।
চরফ্যাশন: চরফ্যাশন-২ ফিডারের আওতাধীন এলাকা।
তজুমুদ্দিন: তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সকল এলাকা।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন