রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে যখন দেশজুড়ে প্রবল গুঞ্জন, ঠিক সেই সময়েই সফর সংক্ষিপ্ত করে বিদেশ থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে নিজের কোনো জানা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় থাইল্যান্ড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি তো এতদিন দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করল, কী করল এসবের কিছুই আমার জানা নেই। এখন হয়তো দেশে ফিরে বিস্তারিত জানতে পারব।”
সংবিধানিক নিয়ম স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, “যদি রাষ্ট্রপতি কখনও পদত্যাগ করেন, তবে আইন অনুযায়ী তিনি স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন। পরবর্তীতে সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে জাতীয় সংসদ। এটিই বর্তমান সংবিধানের পজিশন।”
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই থাই রাজধানী ব্যাংককে গিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ও উদ্ভূত পরিস্থিতির মুখে নিজের সফর সংক্ষিপ্ত করে দুই দিন আগেই দেশে ফিরলেন তিনি।
এদিকে বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার বা আগামীকাল শনিবারের মধ্যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। মূলত শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন বলে আলোচনা চলছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন