সংবাদ

সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
৬ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বিএসএফের, বিজিবির বাধার মুখে পিছুটান। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোররাতে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সামন্তা বিওপির সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ৬ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা। ওই দলে ৪ জন পুরুষ ও ২ জন নারী ছিলেন। তারা বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৩০ গজ অভ্যন্তরে অবস্থান নেয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, পুশ-ইনের বিষয়টি এরই মধ্যে বিএসএফকে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোররাতে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সামন্তা বিওপির সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ৬ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা। ওই দলে ৪ জন পুরুষ ও ২ জন নারী ছিলেন। তারা বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৩০ গজ অভ্যন্তরে অবস্থান নেয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, পুশ-ইনের বিষয়টি এরই মধ্যে বিএসএফকে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত