সংবাদ

সাঁথিয়ায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

সাঁথিয়ায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ
ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের এক দিন পর একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। তিনি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আব্দুল আজিজ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে মাছের খাবার দিতে যান এক ব্যক্তি। সেখানে একটি মরদেহ ভাসতে দেখে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে স্থানীয়রা সেটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ আব্দুল আজিজের জবাই করা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সাঁথিয়ায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের এক দিন পর একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। তিনি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আব্দুল আজিজ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে মাছের খাবার দিতে যান এক ব্যক্তি। সেখানে একটি মরদেহ ভাসতে দেখে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে স্থানীয়রা সেটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ আব্দুল আজিজের জবাই করা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত