নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুরা থানা-পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তুলাতলী মোড় এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ডা. ইসমাইল আল রাজিবের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন