সংবাদ

‘তোমরা আমার চাকরিটা খাইও না’

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

‘তোমরা আমার চাকরিটা খাইও না’
জনপ্রিয় শিক্ষকদের বদলির প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। ছবি : সংবাদ

কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ ৭ জন শিক্ষককে একযোগে বদলির প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ‘কুমিল্লা সরকারি মহিলা কলেজ সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এই বদলির আদেশকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আন্দোলন চলাকালে এক আবেগঘন ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। বদলি হওয়া শিক্ষকদের একজন, ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মহসীন শিক্ষার্থীদের কাছে গিয়ে হাতজোড় করে আন্দোলন থামানোর অনুরোধ করেন। এ সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি সরকারি চাকরির ওপর নির্ভরশীল। তোমরা এমন কিছু কোরো না, যাতে আমার চাকরি চলে যায়। তোমরা আমার চাকরিটা খাইও না।এটি আমার পুরো পরিবারের বাঁচার অবলম্বন।’ একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবাদের ব্যানারগুলো সরিয়ে নিতে দেখা যায়।

শিক্ষক মোহাম্মদ মহসীন কুমিল্লার শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, গত ১৩ জুলাই ভারী বর্ষণে পরীক্ষা কেন্দ্রে জলাবদ্ধতার ঘটনায় কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই এই গণবদলি বা ওএসডির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা চলাকালে কলেজ কেন্দ্রে হাঁটুর ওপর পানি জমে যায়। পরীক্ষার্থীদের সেই চরম ভোগান্তির ছবি ও ভিডিও দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এর ১০ দিন পর গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কলেজের উপাধ্যক্ষসহ ৭ শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কলেজে এমনিতেই শিক্ষকসংকট রয়েছে। তার ওপর নতুন শিক্ষক না দিয়ে অভিজ্ঞ সাতজনকে সরিয়ে দেওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘তোমরা আমার চাকরিটা খাইও না’

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত