ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন মন্ডল (৬০)। তিনি উপজেলার স্বরূপপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের মৃত বাহার আলী মন্ডলের ছেলে। রোববার (২৬ জুলাই) সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন শনিবার (২৫ জুলাই) সকালে বাইসাইকেলে করে পোড়াপাড়া গ্রামে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে খাওয়া-দাওয়া শেষে বিকেলের দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ভবনগর বাজারে একটি দোকানে চা পান করতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্বজনদের ধারণা, রাতে বাইসাইকেলে করে ফেরার সময় ভবনগর সড়ক সংলগ্ন সরু সেতু পার হতে গিয়ে অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান। রোববার সকালে সেতুর নিচে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলের অদূরে খালের পানি থেকে তার ব্যবহৃত বাইসাইকেলটিও উদ্ধার করা হয়।
খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
\

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন