কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ছুটি না পাওয়া নিয়ে অনেক সময় কর্মী ও কর্তৃপক্ষের মধ্যে জটিলতা তৈরি হয়। আবেদন করার পরও ছুটি অনুমোদন না হলে হতাশ হওয়া স্বাভাবিক। তবে এমন পরিস্থিতিতে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রথমে নিজের অধিকার, দায়িত্ব এবং প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া জরুরি।
আগে জানুন আপনার
ছুটির অধিকার
কর্মীর ছুটির সুযোগ নির্ধারিত হয় দেশের শ্রম আইন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। তাই ছুটির আবেদন করার আগে কোন ধরনের ছুটি আপনার জন্য প্রযোজ্য, কত দিন পাওয়া যায় এবং তা ব্যবহারের শর্ত কী-এসব বিষয় জেনে নেওয়া ভালো।
কিছু ছুটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হয়, আবার কিছু ছুটি পরবর্তী সময়ের জন্য জমা রাখার সুযোগ থাকতে পারে। অর্জিত ছুটি অব্যবহৃত থাকলে কোনো কোনো ক্ষেত্রে এর বিপরীতে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগও থাকে। আবার বেতন ছাড়া ছুটি নিলে নির্দিষ্ট সময়ের বেতন কাটা যেতে পারে।
সরকারি বা বিশেষ ছুটির দিনে কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত ছুটি কিংবা ভাতা পাওয়ার বিধান প্রতিষ্ঠানে রয়েছে কি না, সেটিও জানা প্রয়োজন। কোনো বিষয় অস্পষ্ট হলে এইচআর বিভাগের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
ছুটির পাশাপাশি
দায়িত্বও গুরুত্বপূর্ণ
ছুটি কর্মীর অধিকার হলেও প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বের বিষয়টি ভুলে গেলে চলবে না। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ বা নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করার দায়িত্ব থাকলে ছুটিতে যাওয়ার আগে কাজের অগ্রগতি নিশ্চিত করা উচিত।
তবে অসুস্থতা, পারিবারিক জরুরি পরিস্থিতি বা অন্য কোনো অনিবার্য কারণে হঠাৎ ছুটির প্রয়োজন হলে যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্মকর্তা বা সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের কাগজপত্র বা অন্যান্য প্রমাণও জমা দেওয়া যেতে পারে।
ছুটির আগে কাজের
পরিকল্পনা করুন
ছুটির আবেদন করার সময় শুধু কেন ছুটি প্রয়োজন, সেটি জানানোই যথেষ্ট নয়। আপনার অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ কীভাবে চলবে, তার একটি পরিষ্কার পরিকল্পনাও জানানো ভালো।
ডেডলাইনের কাজ আগেই শেষ করা, কোন সহকর্মী সাময়িকভাবে দায়িত্ব দেখবেন তা উল্লেখ করা এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাওয়ার মতো পদক্ষেপ ছুটির আবেদন অনুমোদনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে বছরের সম্ভাব্য ছুটির সময় আগে থেকেই ঠিক করে নিলে শেষ মুহূর্তের জটিলতা কমে। প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করাও গুরুত্বপূর্ণ।
ন্যায্য কারণেও
ছুটি না মিললে
প্রয়োজনীয় নিয়ম মেনে আবেদন করার পরও যদি মনে হয় অন্যায্যভাবে ছুটি আটকে দেওয়া হয়েছে, তাহলে প্রথমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বা এইচআর বিভাগের সঙ্গে বিষয়টি আলোচনা করা যেতে পারে।
এ ক্ষেত্রে ছুটির আবেদন, ই-মেইল এবং কর্তৃপক্ষের সঙ্গে হওয়া অন্যান্য লিখিত যোগাযোগ সংরক্ষণ করা ভালো। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আলোচনা বা অভিযোগের প্রয়োজন হলে এসব নথি কাজে আসতে পারে।
অনুমোদন ছাড়া
ছুটি নেওয়া ঠিক
নয়
ছুটি না পাওয়ার কারণে রাগ বা হতাশা থেকে হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একইভাবে অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাও ঝুঁকিপূর্ণ। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এমন অনুপস্থিতি কর্মীর চাকরি বা কর্মমূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আবার কিছু পেশায় জরুরি দায়িত্ব বা কর্মীর স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ে ছুটি দেওয়া কঠিন হতে পারে। তাই কর্মক্ষেত্রের বাস্তবতা বিবেচনা করে কর্তৃপক্ষের সঙ্গে আগেভাগে আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে ছুটির পরিকল্পনা করাই সবচেয়ে কার্যকর উপায়।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন