মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক স্বামী–স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই মো. শাহ আলী সঙ্গীয় এএসআই কামরুজ্জামান ও ফোর্স নিয়ে কংশপুর এলাকায় অভিযান চালান। এ সময় রুবিনা (৩০) ও মো. মোহাসিন (৪৫)-কে তাদের বসতবাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মোহাসিনের পিতার নাম আবু মিয়া বেপারী। প্রাথমিকভাবে তারা স্বামী–স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন