সংবাদ

কক্সবাজারে চোর–ছিনতাইকারী–মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

কক্সবাজারে চোর–ছিনতাইকারী–মাদকসেবীসহ গ্রেপ্তার ২২
ছবি : সংবাদ

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৯ জন চোর–ছিনতাইকারী, ৮ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাইফুল ইসলাম বাবু (২১), মো. ইসমাঈল ওরফে বাঘা (২৭) ও আমান উল্লাহ (২৬)। চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সজিব দে (২৩), অপু দে (২২), রশিদ আহম্মদ (২২), আব্দুর রহিম (৩৩), নেছার উদ্দিন (২১) ও মো. আইয়ুব (২৫)।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. এনামুল হক (২০), রবিউল হাসান (২৬), আব্দুল করিম (২৭), আবুল ফয়েজ (২৬), নুরুল আলম (২৬), এরশাদুল ইব্রাহিম (২০), মো. এহেছান (২০) ও আবু তৈয়ব (২৭)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন-মো. রুহুল আমিন (৫৯), মো. মোস্তফা (৬৮) ও মো. মাজেদ। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইসমাইল (২৪) ও তৈয়বা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে চোর–ছিনতাইকারী–মাদকসেবীসহ গ্রেপ্তার ২২

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৯ জন চোর–ছিনতাইকারী, ৮ জন মাদকসেবী, ৩ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাইফুল ইসলাম বাবু (২১), মো. ইসমাঈল ওরফে বাঘা (২৭) ও আমান উল্লাহ (২৬)। চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সজিব দে (২৩), অপু দে (২২), রশিদ আহম্মদ (২২), আব্দুর রহিম (৩৩), নেছার উদ্দিন (২১) ও মো. আইয়ুব (২৫)।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. এনামুল হক (২০), রবিউল হাসান (২৬), আব্দুল করিম (২৭), আবুল ফয়েজ (২৬), নুরুল আলম (২৬), এরশাদুল ইব্রাহিম (২০), মো. এহেছান (২০) ও আবু তৈয়ব (২৭)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন-মো. রুহুল আমিন (৫৯), মো. মোস্তফা (৬৮) ও মো. মাজেদ। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইসমাইল (২৪) ও তৈয়বা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত