টাঙ্গাইলের সখিপুরে বিয়ের ৫ মাস পর স্ত্রীকে পছন্দ না হওয়ার অজুহাতে অভিমান করে বাড়ি ছেড়েছেন মোহাম্মদ রাব্বি মিয়া (২০) নামের এক তরুণ। শুক্রবার (২৪ জুলাই) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ রাব্বি মিয়া উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট চওনা গ্রামের রাশেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
পরিবার সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাব্বি অভিমান করে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলায় চলে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এর পরদিন শুক্রবার সকালে অটোরিকশা চালানোর কথা বলে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
রাব্বির বাবা রাশেদ মিয়া বলেন, ‘প্রায় পাঁচ-ছয় মাস আগে রাব্বির বিয়ে হয়েছে। কিন্তু স্ত্রীকে তার পছন্দ না হওয়ায় সে অভিমান করে বাড়ি থেকে চলে গেছে বলে আমাদের ধারণা। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও জানান, রাব্বির মুঠোফোনে মাঝেমধ্যে রিং হচ্ছে, আবার কিছু সময় পর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ওই তরুণ নিখোঁজের বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
\

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন