আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের দর্শকদের সামনে এলো বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) থেকে দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমাটি।
প্রথম ধাপে রাজধানী
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি সিনেপ্লেক্স ও সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘মাস্তুল’। রাজধানীর
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো রাখা হয়েছে—দুপুর ২টা এবং সন্ধ্যা
সাড়ে ৭টায়। একইভাবে স্টার সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ শাখাতেও প্রতিদিন দুটি করে প্রদর্শনী
চলছে।
এছাড়া যমুনা ব্লকবাস্টার
সিনেমাস, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।
আন্তর্জাতিক অঙ্গনে
বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ‘মাস্তুল’ দেশের দর্শকদের কাছেও সমানভাবে সাড়া ফেলবে বলে
আশাবাদী নির্মাতা। গল্প, নির্মাণশৈলী এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সিনেমাটি নিয়ে
চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহও বেশ লক্ষ্য করা যাচ্ছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন