ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই থেকে দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন চরকি-তে।
বিষয়টি নিশ্চিত
করে ওটিটি প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে
পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে
চরকিতে।”
‘রকস্টার’ পরিচালনা
করেছেন আজমান রুশো। এটি তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র
নির্মাতা হিসেবে কাজ করেছেন। সিনেমাটিতে প্রথমবারের মতো একজন রক সংগীতশিল্পীর চরিত্রে
অভিনয় করেছেন শাকিব খান।
গল্পে দেখা যায়,
শাস্ত্রীয় সংগীতশিল্পীর ছেলে আগুন বাবার পথ অনুসরণ না করে রক সংগীতের জগতে নিজের পরিচয়
গড়ে তোলে। দেশ-বিদেশে খ্যাতি অর্জন করলেও ভালোবাসা ও সম্পর্কের জটিলতায় তার জীবনে নেমে
আসে এক করুণ মোড়।
শাকিব খানের বিপরীতে
অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক,
পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবিরসহ অনেকে।
সিনেমাটির সংগীত
পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা গানগুলোর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন
আহমেদ হাসান সানি। এছাড়া পান্থ কানাই ও অংকন কুমারের কণ্ঠেও রয়েছে দুটি গান।
প্রেক্ষাগৃহে আলোচনার
জন্ম দেওয়া ‘রকস্টার’ এবার ওটিটি দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন