সংবাদ

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার পণ্য জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০১ এএম

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার পণ্য জব্দ
ফেনী সীমান্তে উদ্ধারকৃত চোরাচালান পণ্য। ছবিঃ সংবাদ

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।

আজ সোমবার ভোরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে চোরাচালানি পণ্যসহ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।

আজ সোমবার ভোরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে চোরাচালানি পণ্যসহ পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত