আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টি ধরে রাখতে পারলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার (প্রায় ৬ লক্ষ টাকা) করে দেওয়া হবে বলে নজিরবিহীন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির এক সম্মেলনে ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। তবে বিপুল পরিমাণ অর্থ প্রদানের প্রক্রিয়া কিংবা এর আইনি ভিত্তি কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। সেই হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে সরকারের প্রয়োজন হবে প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি (১.৩৫ ট্রিলিয়ন) ডলার।
দীর্ঘ প্রায় দুই ঘণ্টার ওই ভাষণে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ ও সিনেট–উভয় কক্ষেই জয়ী হয়, তবে আমাদের বিপুল অর্থনৈতিক সাফল্যের কারণে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।’ তবে এই অর্থ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেই ব্যয় করতে হবে বলে শর্ত জুড়ে দেন তিনি।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বেশ ব্যাকফুটে রয়েছে রিপাবলিকান পার্টি। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ইরান যুদ্ধের প্রভাবে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার পারদ অনেকটাই নিম্নমুখী। জনমত জরিপে তার সমর্থনের হার বর্তমানে প্রায় ৩৮ শতাংশে নেমে এসেছে।
নির্বাচনী খেয়া পার হতে রাজনৈতিক এই সম্মেলনে ট্রাম্প নিজেকেই নির্বাচনের মূল কেন্দ্রে উপস্থাপন করেন। ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘মনে করুন এই নির্বাচনে ব্যালট পেপারে আমিও প্রার্থী। কারণ, রিপাবলিকানরা হেরে গেলে দেশ মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়বে।’
বিশ্লেষকদের একাংশের মতে, অজনপ্রিয়তা ঢাকতে এবং ভোটারদের আকর্ষণ করতে ট্রাম্পের এমন আকস্মিক প্রতিশ্রুতি মার্কিন রাজনীতির ইতিহাসে বেশ বিরল ও বিতর্কিত।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন