সংবাদ

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরবাইকআরোহী নিহত

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরবাইকআরোহী নিহত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলআরোহী (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কুমিল্লাগামী লেনে যাচ্ছিলেন। সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা অতিক্রমের সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করার কাজও অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরবাইকআরোহী নিহত

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলআরোহী (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কুমিল্লাগামী লেনে যাচ্ছিলেন। সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা অতিক্রমের সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করার কাজও অব্যাহত আছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত