সংবাদ

জিওব্যাগ ধসে মেঘনায় তলিয়ে নিখোঁজ বিজিবি সদস্যসহ ২

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

জিওব্যাগ ধসে মেঘনায় তলিয়ে নিখোঁজ বিজিবি সদস্যসহ ২
ছবি : সংগৃহীত

ভোলার সদর উপজেলায় মেঘনা নদীর তীরের জিওব্যাগ ধসে নদীতে তলিয়ে মো. রাকিব ও মো. আমজাদ (২৬) নামে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের 'গরীবের দুবাই' খ্যাত মেঘনা নদীর পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে আমজাদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে। অপর নিখোঁজ যুবক রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে মেঘনায় পড়ে যায়। এতে মুহূর্তে পাঁচজনই নদীতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় এবং নিজের চেষ্টায় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যান বিজিবি সদস্য আমজাদ ও তার বন্ধু রাকিব।

ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরবর্তীতে কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে যুক্ত কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজের খবর পাওয়ার পরপরই ১০ সদস্যের একটি দক্ষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীতে তল্লাশি চালানো শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান মেলেনি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতার তদারকি করছে। নিখোঁজ যুবকদের উদ্ধারে কোস্ট গার্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসনের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জিওব্যাগ ধসে মেঘনায় তলিয়ে নিখোঁজ বিজিবি সদস্যসহ ২

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভোলার সদর উপজেলায় মেঘনা নদীর তীরের জিওব্যাগ ধসে নদীতে তলিয়ে মো. রাকিব ও মো. আমজাদ (২৬) নামে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের 'গরীবের দুবাই' খ্যাত মেঘনা নদীর পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে আমজাদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে। অপর নিখোঁজ যুবক রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে মেঘনায় পড়ে যায়। এতে মুহূর্তে পাঁচজনই নদীতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় এবং নিজের চেষ্টায় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যান বিজিবি সদস্য আমজাদ ও তার বন্ধু রাকিব।

ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরবর্তীতে কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে যুক্ত কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজের খবর পাওয়ার পরপরই ১০ সদস্যের একটি দক্ষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীতে তল্লাশি চালানো শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান মেলেনি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতার তদারকি করছে। নিখোঁজ যুবকদের উদ্ধারে কোস্ট গার্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসনের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত