সংবাদ

টিউশন ফি ছাড়াই পড়ালেখা, সাটুরিয়ার বিদ্যালয়টির সাফল্য

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

টিউশন ফি ছাড়াই পড়ালেখা, সাটুরিয়ার বিদ্যালয়টির সাফল্য
ছবি : সংবাদ

বেসরকারি প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় না কোনো টিউশন ফি। বিনামূল্যে মানসম্মত শিক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি ফলাফল ও আধুনিক দক্ষতায় দৃষ্টান্ত স্থাপন করেছে মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় টানা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।

১৯৭২ সালে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ৭১৯ জন শিক্ষার্থী ও ২২ জন শিক্ষক রয়েছেন। নিজস্ব জমি এবং স্থানীয় সাপ্তাহিক হাটের ইজারা থেকে অর্জিত আয় দিয়ে শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনার ব্যয় ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা মেটানো হয়।

সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এখানে রয়েছে কারিগরি ও ডিজিটাল শিক্ষার সমন্বয়। সরকারের ‘স্কুল অব ফিউচার’ কর্মসূচির আওতায় বসানো হয়েছে স্মার্ট বোর্ড, এবং বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে নির্মিত একটি সহ মোট দুটি উন্নত ডিজিটাল ল্যাব রয়েছে। ২০১৯ সাল থেকে চালু হওয়া ভোকেশনাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছে।

প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনাও সুসংগঠিত। ছেলে ও মেয়েদের আলাদা শ্রেণিকক্ষ, ছোট শাখায় ব্যক্তিগত মনোযোগ, এবং সিসিটিভি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আ,খ, ম, নুরুল হক এবং প্রধান শিক্ষক মো. বজলুর রহমান জানান, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত না হয় - এই মূলনীতিতে নিজস্ব সম্পদ ও আয়ের সুষম ব্যবহার করে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। স্থানীয় অভিভাবকদের মতে, টিউশন ফি ছাড়া এমন আধুনিক সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে এক বিরল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টিউশন ফি ছাড়াই পড়ালেখা, সাটুরিয়ার বিদ্যালয়টির সাফল্য

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত