সংবাদ

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক ​

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক  ​

দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

​মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​এর আগে সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।

​ইসি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া বাস্তবায়নে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।

​উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদত্যাগের ফলে শূন্য হওয়া এ পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতেই স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক ​

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

​মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​এর আগে সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।

​ইসি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া বাস্তবায়নে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।

​উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদত্যাগের ফলে শূন্য হওয়া এ পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতেই স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত