সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৫৬৩টি ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ এলাকার ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের কৈখালী স্টেশনের একটি দল মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩টি ইয়াবা ও ৪টি মুঠোফোনসহ ৩ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
/

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন