তদবির ও অর্থ লেনদেনের সংস্কৃতি এড়িয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্য লটারির মাধ্যমে রাজস্ব বিভাগের ৫৩ কর্মচারীকে বদলি করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পাবনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজস্ব বিভাগের যেসব কর্মচারী একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন, তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী বদলির আওতায় আনা হয়। পক্ষপাতহীনতা ও স্বচ্ছতা বজায় রাখতে লটারি ব্যবস্থার আশ্রয় নেয় জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা জানান, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মচারীদের বদলির বিষয়ে সম্প্রতি সরকার প্রজ্ঞাপন জারি করে। সরকারের সেই সদিচ্ছা বাস্তবায়নে কোনো রূপ প্রভাব কিংবা তদবির ছাড়াই লটারির মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে আগত সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, প্রকাশ্য লটারির মাধ্যমে বদলি সম্পন্ন করায় জেলা প্রশাসনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাচ্ছুমসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও কোনো তদবির বা অর্থ লেনদেন ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে ১৮ জনকে নিয়োগ দিয়ে প্রশংসিত হয়েছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন