সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ছবি : সংবাদ

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বিভিন্ন জেলা ও উপজেলায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয়ভাবে এ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই দেশটা আমাদের। এই দেশেই আমাদের থাকতে হবে। তাই দেশটাকে আমাদেরই গড়ে তুলতে হবে। এই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ স্কাউটের সদস্যসংখ্যা প্রায় ২৩ লাখ, ডিএনসিসির সদস্য প্রায় ২ হাজার। এ ছাড়া মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী রয়েছে। পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতার কাজে তাদের সম্পৃক্ত করতে হবে।’

নওগাঁর আত্রাই উপজেলা

আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই উদ্বোধনী কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলা এই অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণের ওপর জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরা এতে অংশ নেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা

বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে সকালে এ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনের পর স্কাউট দলের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপজেলা পরিষদ চত্বর ও অডিটরিয়ামের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার।

গাইবান্ধা জেলা

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বড় পর্দায় কেন্দ্রীয় ভিডিও কনফারেন্সটি সরাসরি প্রদর্শন করা হয়। সেখানে বক্তারা প্রতি শনিবার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, পুলিশ সুপার মো. জসীমউদ্দিন এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) স্থানীয় দায়িত্বশীল প্রতিনিধিরা।

বরিশাল মহানগর

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণ থেকে ভার্চ্যুয়ালি এ কর্মসূচিতে অংশ নেওয়া হয়। উদ্বোধনের পরপরই নগরের ৩০টি ওয়ার্ডে একযোগে মশকনিধন, লার্ভিসাইডিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু হয়। অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক খান মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুশফিকুল হাসান মাসুম।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত