সংবাদ

গজারিয়ায় গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

গজারিয়ায় গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রাম থেকে রিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন।

নিহত রিনা একই উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় রিনার। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বজনদের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে বালিশ চাপা দিয়ে রিনাকে হত্যার পর স্বামী সুমন পালিয়ে গেছেন।

সুমন সরকারের মা রুফিয়া বেগম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে সুমন ও রিনার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি জানার পর তারা তাদের বিরোধ মিটিয়ে দেন। তবে রাতে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তিনি জানেন না। সকালে নাতনি সিনহার কান্নাকাটি শুনে ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের মা সকিনা বেগমের অভিযোগ, জামাতা সুমন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই রিনাকে মারধর করতেন এবং বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিতেন। এসব পারিবারিক বিরোধের জেরে রিনাকে শ্বাসরোধে হত্যা করে সুমন পালিয়ে গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রাম থেকে রিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন।

নিহত রিনা একই উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় রিনার। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বজনদের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে বালিশ চাপা দিয়ে রিনাকে হত্যার পর স্বামী সুমন পালিয়ে গেছেন।

সুমন সরকারের মা রুফিয়া বেগম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে সুমন ও রিনার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি জানার পর তারা তাদের বিরোধ মিটিয়ে দেন। তবে রাতে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তিনি জানেন না। সকালে নাতনি সিনহার কান্নাকাটি শুনে ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের মা সকিনা বেগমের অভিযোগ, জামাতা সুমন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই রিনাকে মারধর করতেন এবং বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিতেন। এসব পারিবারিক বিরোধের জেরে রিনাকে শ্বাসরোধে হত্যা করে সুমন পালিয়ে গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত