টাঙ্গাইলের সখিপুরে যাদবপুর ইউনিয়ন ভূমি অফিসের গ্রিলঘেরা বারান্দায় দুই দিন ধরে একটি কুকুর আটকে থাকার ঘটনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার জন্য স্থাপিত গ্রিল ও গেটের ভেতরে আটকা পড়ে অবলা প্রাণীটি বের হতে পারছিল না। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অবশেষে প্রাণীটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমি অফিস সূত্র জানায়, চারপাশ গ্রিল দিয়ে ঘেরা হওয়ায় ভেতরে ঢোকার পর আর বের হতে পারেনি কুকুরটি। দুই দিন ধরে সেটি ওখানেই আটকা পড়ে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর তা গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছে ভূমি অফিস কর্তৃপক্ষ।
যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। কার্যালয়ে যারা অবস্থান করছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা দ্রুত কুকুরটিকে উদ্ধারের ব্যবস্থা করছেন। তবে দুই দিন ধরে কীভাবে সেটি সেখানে অবরুদ্ধ অবস্থায় থাকল, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি একটি দপ্তরের বারান্দায় একটি প্রাণী দুই দিন ধরে আটকে থাকার ঘটনায় দায়িত্বে অবহেলার পাশাপাশি মানবিকতার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ঘটনায় অবহেলা থাকলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা।
কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী প্রাণীটিকে দ্রুত মুক্ত করা হবে–এমনটাই প্রত্যাশা সবার।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন