সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানা ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে আদালত ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন।
আইনজীবী আরও জানান, এর আগেও হাইকোর্ট থেকে তিনি তিনটি মামলায় জামিন পেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করায় তা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন আছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একাধিক মামলার আসামি ব্যারিস্টার সুমনকে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন