মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেহরানে ফের ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) মার্কিন অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
এ দফায় ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ট্যাংকার ও ১০টি প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে। ওয়াশিংটন বলছে, তেহরানের অস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থের জোগান বন্ধ করতেই এই ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজগুলোর মাধ্যমে তেল বিক্রি বন্ধ করা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন