সংবাদ

ঘুষখোররা এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে : মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

ঘুষখোররা এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে : মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আগে ঘুষ খেতেন, তারাই এখন বড় ‘জুলাই আন্দোলনকারী’ সেজেছেন। সমাজে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা আগে ঘুষ খেত, তারা এখনও ঘুষ খায়। এখন তারা বড় জুলাই আন্দোলনকারী সেজেছে। সমাজে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।’

সরকার পরিচালনার পাঁচ মাস অতিবাহিত হলেও অনেক প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘৫ মাসেও পরিবর্তনের অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি করেছেন, সেটি বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।’

বিএনপির এই শীর্ষ নেতা মনে করেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম দূর করে প্রকৃত পরিবর্তন আনতে আরও প্রচেষ্টার প্রয়োজন। তবে তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য অর্জিত হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঘুষখোররা এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আগে ঘুষ খেতেন, তারাই এখন বড় ‘জুলাই আন্দোলনকারী’ সেজেছেন। সমাজে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা আগে ঘুষ খেত, তারা এখনও ঘুষ খায়। এখন তারা বড় জুলাই আন্দোলনকারী সেজেছে। সমাজে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।’

সরকার পরিচালনার পাঁচ মাস অতিবাহিত হলেও অনেক প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘৫ মাসেও পরিবর্তনের অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি করেছেন, সেটি বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।’

বিএনপির এই শীর্ষ নেতা মনে করেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম দূর করে প্রকৃত পরিবর্তন আনতে আরও প্রচেষ্টার প্রয়োজন। তবে তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য অর্জিত হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত