সংবাদ

রাতে গাড়ি চালিয়ে ঢাকার সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম

রাতে গাড়ি চালিয়ে ঢাকার সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

​নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে রাজধানীর রাজপথে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।

​রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এই আকস্মিক পরিদর্শনে বের হন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর সড়কগুলোর সার্বিক অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিবেশ, সড়কবাতির সচলতা, যান চলাচল ও সার্বিক নগরসেবা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শন চলাকালে তিনি শহরের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের কাছ থেকে সেবার মান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।

​উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের বেলা রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে অবহেলার প্রমাণ পাওয়ায় দায়িত্বরত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাতে গাড়ি চালিয়ে ঢাকার সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

​নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে রাজধানীর রাজপথে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।

​রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এই আকস্মিক পরিদর্শনে বের হন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর সড়কগুলোর সার্বিক অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিবেশ, সড়কবাতির সচলতা, যান চলাচল ও সার্বিক নগরসেবা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শন চলাকালে তিনি শহরের বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের কাছ থেকে সেবার মান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।

​উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের বেলা রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে অবহেলার প্রমাণ পাওয়ায় দায়িত্বরত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত