দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষা ও পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ায় ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী বালিয়াটি প্রাসাদের বিভিন্ন ভবন ও প্রাচীন স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেন তিনি। পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ওয়াকওয়ে সামান্য বৃষ্টিতে ভেঙে যাওয়ায় উষ্মা প্রকাশ করেন মন্ত্রী। তিনি ওয়াকওয়েটি দ্রুত ও মানসম্মতভাবে সংস্কারের জন্য সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
আফরোজা খানম রিতা সাংবাদিকদের বলেন, “বালিয়াটি জমিদার বাড়ির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। ঐতিহ্যবাহী এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে সরকার কাজ করছে।”
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের পরিচালক মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও তাঁর সঙ্গে ছিলেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত এই বালিয়াটি প্রাসাদ আয়তনের দিক থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
\

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন