সংবাদ

মানিকগঞ্জের রোগীদের জন্য বড় সুখবর

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

মানিকগঞ্জের রোগীদের জন্য বড় সুখবর
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ উদ্বোধন। ছবি : সংবাদ

সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আধুনিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট)  সকালে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে আইসিইউ ইউনিটের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, "আমার বাবা হারুনার রশিদ খান মুন্নু ছিলেন দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এই আইসিইউ সেবা চালুর ফলে মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার সংকটাপন্ন রোগীরা নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পাবেন।"

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১ আগস্ট সকাল সাড়ে আটটায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। স্মরণসভায় মরহুমের কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় এবং পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন ও উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি ও জননেতা হারুনার রশিদ খান মুন্নু ২০১৭ সালের ১ আগস্ট মৃত্যুবরণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

মানিকগঞ্জের রোগীদের জন্য বড় সুখবর

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত