সংবাদ

আব্দুল আলীমের স্মরণে গাইবান্ধায় লোকজ গানের মেলা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

 আব্দুল আলীমের স্মরণে গাইবান্ধায় লোকজ গানের মেলা
ছবি : গাইবান্ধায় আব্দুল আলীমের জন্মবার্ষিকী পালন

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিশেষ আলোচনা সভা ও পল্লীগীতির আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় শহরের পুলবন্দি এলাকায় মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে ‘গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন’ এই অনুষ্ঠানের আয়োজন করে। আসরটির নামকরণ করা হয়েছিল শিল্পীর কালজয়ী গান ‘শোন গো রূপসী কন্যা’র অনুসরণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার। লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও নাবিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জাসাসের সদস্যসচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন, ডিবিসির প্রতিনিধি রিকতু প্রসাদ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন তরুণ কবি সোহেল রানা।

আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে আব্দুল আলীমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, আব্দুস সালাম রাজু, মোস্তফা হোসেন, আসাদুজ্জামান হিরু, আল আমিনসহ একদল প্রান্তিক শিল্পী। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন স্বাধীন, লাসেন, মিঠু ও পরিতোষ চন্দ্র সরকার। বক্তারা বলেন, আব্দুল আলীম তাঁর কণ্ঠের জাদু দিয়ে লোকসংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

আব্দুল আলীমের স্মরণে গাইবান্ধায় লোকজ গানের মেলা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিশেষ আলোচনা সভা ও পল্লীগীতির আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় শহরের পুলবন্দি এলাকায় মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে ‘গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন’ এই অনুষ্ঠানের আয়োজন করে। আসরটির নামকরণ করা হয়েছিল শিল্পীর কালজয়ী গান ‘শোন গো রূপসী কন্যা’র অনুসরণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার। লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও নাবিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জাসাসের সদস্যসচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন, ডিবিসির প্রতিনিধি রিকতু প্রসাদ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন তরুণ কবি সোহেল রানা।

আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে আব্দুল আলীমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, আব্দুস সালাম রাজু, মোস্তফা হোসেন, আসাদুজ্জামান হিরু, আল আমিনসহ একদল প্রান্তিক শিল্পী। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন স্বাধীন, লাসেন, মিঠু ও পরিতোষ চন্দ্র সরকার। বক্তারা বলেন, আব্দুল আলীম তাঁর কণ্ঠের জাদু দিয়ে লোকসংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত