সংবাদ

শিশুর সুস্থতায় এক জাদুকরী সমাধান!

হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল)
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

শিশুর সুস্থতায় এক জাদুকরী সমাধান!
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি। ছবি : সংবাদ

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শনিবার বেলা ১১টায় মধুপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সজীব কান্তি পাল, ডা. মুশফিকা মহসিন, ডা. নাহিদুল হক, ডা. নাজমুল হুদা, একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে মায়েদের উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপন করা জরুরি। এ সময় মাতৃদুগ্ধ পানে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্কাউট ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শিশুর সুস্থতায় এক জাদুকরী সমাধান!

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শনিবার বেলা ১১টায় মধুপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সজীব কান্তি পাল, ডা. মুশফিকা মহসিন, ডা. নাহিদুল হক, ডা. নাজমুল হুদা, একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে মায়েদের উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপন করা জরুরি। এ সময় মাতৃদুগ্ধ পানে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্কাউট ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত