কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ রাতভর সাঁড়াশী অভিযান চালিয়ে ২৬ মামলার আসামিসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাইকারী, ভবঘুরে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করে থানা-পুলিশ।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ জানান, বিশেষ অভিযানে ২৬ মামলার আসামি সোহাগ মিয়া ও ৪ মামলার আসামি হাসান মিয়াসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন আসামিকে মাদক ও জুয়া সংক্রান্ত অপরাধে সাজা দেন। বাকিদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাত ১২টার পর অপ্রয়োজনে সন্তানদের ঘরের বাইরে না পাঠানোর জন্য অভিভাবকদের সতর্ক করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন