ঢাকার দোহার উপজেলায় সাদিয়া আকতার স্বর্ণা (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিও আকতার চৈতাবাতর এলাকার সুলতান আহমেদ বেপারীর মেয়ে এবং সৌদিপ্রবাসী শাহাদাতের স্ত্রী। তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পরিবারের সবার সঙ্গে নৈশভোজ শেষে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা ঘরের দরজা ভেঙে ভেতরে আড়ার সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন