সংবাদ

২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ
ছবি : সংবাদ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপভ্যানসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা জহির আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত টয়োটা ডিআই পিকআপভ্যানটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। জব্দ করা মালামালের মোট মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের দিকনির্দেশনায় শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় ওত পেতে থাকে সুনামগঞ্জ শহর ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বাধীন একটি পুলিশ দল। পরে বিড়িবোঝাই পিকআপভ্যানটি সেতু অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে চালক আব্দুল করিমকে আটক এবং মালামাল জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় শহর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক বাদী হয়ে গ্রেপ্তারকৃতের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় বিড়িসহ পিকআপ জব্দ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপভ্যানসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা জহির আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত টয়োটা ডিআই পিকআপভ্যানটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। জব্দ করা মালামালের মোট মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের দিকনির্দেশনায় শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় ওত পেতে থাকে সুনামগঞ্জ শহর ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বাধীন একটি পুলিশ দল। পরে বিড়িবোঝাই পিকআপভ্যানটি সেতু অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে চালক আব্দুল করিমকে আটক এবং মালামাল জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় শহর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক বাদী হয়ে গ্রেপ্তারকৃতের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত