সংবাদ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান জানুন

প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান জানুন
ছবি : সংগৃহীত

বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুদূষণ পরিস্থিতিতে আবারও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তবে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। বৈশ্বিক বায়ুমান সূচকে (একিউআই) ৮৪ স্কোর নিয়ে ঢাকা বর্তমানে বিশ্বের ১৬তম দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য পর্যায়ের ধরা হয়।

সোমবার (৩ আগস্ট) সকালের হালনাগাদ তথ্যে দেখা যায়, ১৫৫ স্কোর নিয়ে লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। শহরটির বাতাসের মান বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৫২ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা দ্বিতীয় এবং ১৪৪ স্কোর নিয়ে বাহরাইনের মানামা তৃতীয় অবস্থানে রয়েছে।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৪৪) এবং কাতারের দোহা (১৩৯)। শীর্ষ ১০-এর বাকি শহরগুলো হলো–কিনশাসা (কঙ্গো), জেরুজালেম, কুয়েত সিটি, সাংহাই (চীন) ও জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মাঝারি’, ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এছাড়া স্কোর ২০০ ছাড়িয়ে গেলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং ফুসফুস বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরের কর্মকাণ্ডে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান জানুন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত