সংবাদ

সীমান্তে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

সীমান্তে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) দুপুরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি দল উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে মধুগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই গোয়েন্দা ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সীমান্তে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) দুপুরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি দল উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে মধুগ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই গোয়েন্দা ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত