সংবাদ

সেভেন সিস্টার্স বাদ পড়ায় ক্ষুব্ধ অ্যাথলেটেরা

ন্যাপকিনে বিকৃত মানচিত্র, গ্লাসগোতে ভারতীয় রেস্তোরাঁ ঘিরে তীব্র বিতর্ক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

ন্যাপকিনে বিকৃত মানচিত্র, গ্লাসগোতে ভারতীয় রেস্তোরাঁ ঘিরে তীব্র বিতর্ক

কমনওয়েলথ গেমসে সফল অভিযান শেষে ভারতীয় অ্যাথলেটদের আপ্যায়নের সময়বিশেষভাবে ছাপানো ন্যাপকিনব্যবহার করে চরম বিতর্কের মুখে পড়েছে যুক্তরাজ্যের গ্লাসগোর একটি ভারতীয় রেস্তোরাঁ।

মিস্টার সিংস ইন্ডিয়া- দ্য হোম অব কারিনামক ওই রেস্তোরার ন্যাপকিনে ছাপানো ভারতীয় মানচিত্রে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয়সেভেন সিস্টার্সনামে পরিচিত এলাকাটি সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় স্টার বক্সার লাভলিনা বোরগোহাইন বিষয়টি প্রথম খেয়াল করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ন্যাপকিনের এই মানচিত্র দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ উগরে দিয়ে লাভলিনা বোরগোহাইন বলেন, "ন্যাপকিনের মানচিত্রে আমাদের উত্তর-পূর্ব অঞ্চল বাদ পড়েছে। ভারতের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ সঠিকভাবে তার প্রতিনিধিত্ব করা উচিত।"

তার এই দাবির সঙ্গে একমত প্রকাশ করে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার (বিএফআই) সভাপতি অজয় সিং মানচিত্রটির আরও কিছু বড় ভুল তুলে ধরেন। ন্যাপকিনে জম্মু কাশ্মীরেরও অসম্পূর্ণ চিত্রায়ন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অবিলম্বে এই ন্যাপকিন তুলে নেওয়ার আহ্বান জানিয়ে অজয় সিং বলেন, "ভারতের সম্পূর্ণ আঞ্চলিক অখণ্ডতা ফুটিয়ে তুলতে অবিলম্বে ওই ভুল ন্যাপকিনগুলো বাজারজাতকরণ থেকে তুলে নিতে হবে এবং মানচিত্রটি সংশোধন করতে হবে।"

গ্লাসগোর নামকরা এই রেস্তোরাঁটিতে দীর্ঘ তিন দশক ধরে সিংহ পরিবারের চার প্রজন্ম পাঞ্জাবি ঐতিহ্য স্কটিশ আমেজের মিশ্রণে ব্যবসা পরিচালনা করে আসছে। ক্রীড়াবিদ বিশিষ্ট ব্যক্তিদের পদচারণায় মুখরিত থাকা সত্ত্বেও ন্যাপকিন বিতর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সিং দল ৭টি স্বর্ণসহ মোট ১০টি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। প্রীতি, জাসমিন, সাক্ষী, প্রিয়া, অরুন্ধতী, শচীন সিওয়াচ অঙ্কুশ পাঙ্গাল স্বর্ণ জেতেন এবং জাদুমণি সিং, লাভলিনা বোরগোহাইন নরেন্দর রৌপ্য লাভ করেন।

এটিই কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতীয় বক্সিং দলের সেরা পারফরম্যান্স। কিন্তু গ্লাসগোতে তাদের এই অনন্য অর্জন উদ্যাপনের মুহূর্তটিতেই ঘি ঢালল ন্যাপকিনের এই বিকৃত মানচিত্রের ঘটনা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ন্যাপকিনে বিকৃত মানচিত্র, গ্লাসগোতে ভারতীয় রেস্তোরাঁ ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত