সংবাদ

পল্লী বিদ্যুতের অবহেলায় শেষ খামারির স্বপ্ন

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

পল্লী বিদ্যুতের অবহেলায় শেষ খামারির স্বপ্ন
ছবি : সংবাদ

আগে থেকে আবেদন করেও ঝুঁকি দূর হয়নি। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খামারের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে খামারি আমজাদ আলী প্রামানিকের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারি আমজাদ আলীর অভিযোগ, খামারের ওপর দিয়ে যাওয়া জরাজীর্ণ বৈদ্যুতিক তার সরাতে তিনি আগে পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু তার আবেদনে কোনো ভ্রুক্ষেপ করেনি কর্তৃপক্ষ। সকালে হঠাৎ সেই তার ছিঁড়ে খামারের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনটি গাভীর মৃত্যু হয়।

আমজাদ আলী বলেন, ‘সাতটি গাভীর দুধ বিক্রি করেই আমার সংসার চলত। বিদ্যুৎ অফিস সময়মতো ব্যবস্থা নিলে আজ আমাকে নিঃস্ব হতে হতো না। পল্লী বিদ্যুতের অবহেলায় আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।’

এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় বিদ্যুতের লাইনগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। অনেক জায়গাতেই তার ছিঁড়ে পড়ার ঝুঁকি রয়েছে। কিন্তু অভিযোগ দিলেও পল্লী বিদ্যুৎ অফিস কার্যকর কোনো ব্যবস্থা নেয় না।

এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জহির আব্বাস খান বলেন, ‘দুর্ঘটনার খবরটি শুনেছি। তবে ওই লাইনটি শাহজাদপুর জোনের অধীনে নয়, বরং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি তা পরিচালনা করে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পল্লী বিদ্যুতের অবহেলায় শেষ খামারির স্বপ্ন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত