সংবাদ

ভিক্ষুকের জমানো টাকার জন্যই কী খুন?

 প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

ভিক্ষুকের জমানো টাকার জন্যই কী খুন?
শারীরিক প্রতিবন্ধী হাবুল মিয়া। ছবি : সংগৃহীত

সারাদিন হুইলচেয়ারে বসে তাড়াইল বাজারের মোড়ে মোড়ে হাত পাততেন শারীরিক প্রতিবন্ধী হাবুল মিয়া (৫২)। মানুষের দেওয়া দু-এক টাকা জমিয়েই চলত তার জীবন। কিন্তু সেই তিল তিল করে জমানো যৎসামান্য টাকাই কি তার জন্য কাল হয়ে দাঁড়াল? কিশোরগঞ্জের তাড়াইলে এই অসহায় ভিক্ষুককে পিটিয়ে হত্যা করে তার জমানো টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। পঙ্গুত্বের কারণে হাবুল মিয়া গ্রামেই একাকী বসবাস করতেন এবং ভিক্ষা করে নিজের খরচ চালাতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সারাদিন ভিক্ষা শেষে রাতে বাড়ি ফেরেন হাবুল মিয়া। রোববার শেষ রাতে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। কাঠের টুকরো দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এরপর তার ঘর থেকে ভিক্ষার জমানো টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় হাবুল মিয়াকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ দুপুর দুইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের খালাতো ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ভিক্ষুকের জমানো টাকার জন্যই কী খুন?

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত