সংবাদ

স্টার সিনেপ্লেক্সে একযোগে চার আন্তর্জাতিক সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

স্টার সিনেপ্লেক্সে একযোগে চার আন্তর্জাতিক সিনেমা

দেশের সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (২৪ জুলাই) থেকে তাদের পর্দায় একযোগে মুক্তি পেয়েছে চারটি ভিন্ন ঘরানার আন্তর্জাতিক চলচ্চিত্র। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেশন এবং কনসার্ট ফিল্ম—সব মিলিয়ে দর্শকদের জন্য বৈচিত্র্যময় আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হরর ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘এভিল ডেড বার্ন’, সাইকোলজিক্যাল থ্রিলার ‘প্যাসেঞ্জার’, অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং থ্রিডি কনসার্ট ফিল্ম ‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’।

স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, চারটি সিনেমাই ভিন্ন স্বাদের দর্শকদের কথা মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। হরর ও থ্রিলারের পাশাপাশি পরিবার-উপযোগী অ্যানিমেশন এবং সংগীতপ্রেমীদের জন্য কনসার্ট ফিল্ম যুক্ত হওয়ায় দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের নতুন সিনেমা উপহার দিতে কাজ করছি। একই দিনে চারটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র মুক্তির মাধ্যমে দর্শকরা একটি ব্যতিক্রমী সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন বলে আমাদের বিশ্বাস।”

স্টার সিনেপ্লেক্সের আশা, নতুন এই আয়োজন দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে এবং চলতি সপ্তাহে সিনেমাপ্রেমীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

স্টার সিনেপ্লেক্সে একযোগে চার আন্তর্জাতিক সিনেমা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (২৪ জুলাই) থেকে তাদের পর্দায় একযোগে মুক্তি পেয়েছে চারটি ভিন্ন ঘরানার আন্তর্জাতিক চলচ্চিত্র। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেশন এবং কনসার্ট ফিল্ম—সব মিলিয়ে দর্শকদের জন্য বৈচিত্র্যময় আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হরর ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘এভিল ডেড বার্ন’, সাইকোলজিক্যাল থ্রিলার ‘প্যাসেঞ্জার’, অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং থ্রিডি কনসার্ট ফিল্ম ‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’।

স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, চারটি সিনেমাই ভিন্ন স্বাদের দর্শকদের কথা মাথায় রেখে নির্বাচন করা হয়েছে। হরর ও থ্রিলারের পাশাপাশি পরিবার-উপযোগী অ্যানিমেশন এবং সংগীতপ্রেমীদের জন্য কনসার্ট ফিল্ম যুক্ত হওয়ায় দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক মানের নতুন সিনেমা উপহার দিতে কাজ করছি। একই দিনে চারটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র মুক্তির মাধ্যমে দর্শকরা একটি ব্যতিক্রমী সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন বলে আমাদের বিশ্বাস।”

স্টার সিনেপ্লেক্সের আশা, নতুন এই আয়োজন দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে এবং চলতি সপ্তাহে সিনেমাপ্রেমীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত