সংবাদ

সেতুর অভাবে মানুষের দুর্ভোগ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

সেতুর অভাবে মানুষের দুর্ভোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীর ওপর একটি সেতুর অভাবে প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর দুই পাশে সড়ক আছে, নেই শুধু সংযোগ সেতু। ফলে সাত গ্রামের মানুষের একমাত্র ভরসা খেয়া নৌকা। প্রতিদিন শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন।

এই দুর্ভোগ শুধু যাতায়াতের নয়। সেতু না থাকায় অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিতে বাড়তি সময় ও খরচ হয়। শিক্ষার্থীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যেতে হয়। রাতে মাঝি না থাকলে পরিস্থিতি নদী পার হওয়া কঠিন হয়ে ওঠে।

সেতু মানুষের জীবনকে সহজ করতে পারে। সেতু হলে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে মানুষের সুযোগ বাড়বে। কৃষকের পণ্য সহজে বাজারে পৌঁছাবে। যোগাযোগের অভাবে যে সামাজিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলোরও অবসান ঘটবে।

উপজেলা প্রশাসন জায়গাটি পরিদর্শন করে সেতুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এখন দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। শুধু আলোচনা বা আশ্বাসে সমস্যা দূর হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনা শেষ করে সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

যোগাযোগব্যবস্থা মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে যুক্ত। নদীর ওপর একটি সেতুর জন্য যদি হাজারো মানুষ বছরের পর বছর অপেক্ষা করেন, তবে উন্নয়নের সুফল নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। লৌহজং নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে সাত গ্রামের মানুষের দুর্ভোগ দূর করা হচ্ছে এমনটাই আমরা দেখতে চাই।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সেতুর অভাবে মানুষের দুর্ভোগ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত