ট্রাকচালক আব্বাস। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য নিয়ে ছুটে বেড়ানোর পাশাপাশি ব্যক্তিজীবনে একের পর এক বিয়েতে জড়িয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত আট বিয়ে ও আট সংসারের জটিলতায় তৈরি হয় নানা হাস্যরস ও বিপত্তি। জনপ্রিয় ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের সেই আলোচিত চরিত্র এবার ফিরছে নতুন গল্প নিয়ে।
সিরিজটির দ্বিতীয়
কিস্তি ‘বোহেমিয়ান ঘোড়া ২’ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এবারের পর্ব পরিচালনা করবেন
অমিতাভ রেজা চৌধুরী ও তার স্ত্রী মুশফিকা মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ রেজা
নিজেই।
প্রথম কিস্তিতে
আব্বাস চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান মোশাররফ করিম। অমিতাভ রেজার পরিচালনায়
সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির পর ব্যতিক্রমী গল্প ও অভিনয়ের কারণে বেশ
সাড়া ফেলে।
দ্বিতীয় কিস্তির
গল্পে আব্বাসের জীবনে কী নতুন মোড় আসছে, তা এখনো প্রকাশ করা হয়নি। তবে আগের কিস্তির
কয়েকজন অভিনয়শিল্পীকে নতুন পর্বেও দেখা যেতে পারে। পাশাপাশি গল্পের প্রয়োজনে যুক্ত
হতে পারেন নতুন মুখ। বর্তমানে শিল্পীদের শিডিউলসহ প্রাথমিক প্রস্তুতি চলছে। সবকিছু
ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হতে পারে শুটিং।
এবার প্রথমবারের
মতো সিরিজ পরিচালনায় অমিতাভ রেজার সঙ্গে যুক্ত হচ্ছেন মুশফিকা মাসুদ। এর আগে বিজ্ঞাপনচিত্র
নির্মাণে একসঙ্গে কাজ করেছেন তারা। যৌথভাবে কাজের অভিজ্ঞতাকে এবার ওয়েব সিরিজেও কাজে
লাগাতে চান এই নির্মাতা দম্পতি।
প্রথম কিস্তিতে
মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী
হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। দ্বিতীয় কিস্তিতে
তাদের মধ্যে কারা থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
তবে ‘আট বিয়ের আব্বাস’
চরিত্রটি নতুন অধ্যায়ে কী ধরনের কাণ্ড ঘটায়, তা জানতে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তৈরি
হয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন