রংপুরের বদরগঞ্জে রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, মহিলা দলের সভাপতি শাহেদা হাসান এবং বদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র ও উদার মূল্যবোধ একে অপরের পরিপূরক। তাই গণতন্ত্রকে সুসংহত করতে সবার মতামতকে গুরুত্ব দিতে হবে। এখনই শপথ নিতে হবে—কেউ অন্যায় করবেন না, অন্যায় সইবেনও না। এর ব্যত্যয় ঘটলে সমাজ ও রাষ্ট্র বিপন্ন হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন