জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থার ‘গ্রিন রেসপন্স’ (Green Response) কর্মসূচির আওতায় মঙ্গলবার (৪ আগস্ট) এই বৃক্ষরোপণ করা হয়।
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী দিনের নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। পরে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম বাবলা, শফিকুল ইসলাম বাবু, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, ফরিদা আক্তার বিউটি ও মনিরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদীসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন