সংবাদ

পবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

পবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা
পবিপ্রবিতে স্মরিত হলেন জুলাইয়ের বীরেরা। ছবি : সংবাদ

‘স্মরণ ও চেতনায় নতুন ভোর’ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তার বিশ্বাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

পবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

‘স্মরণ ও চেতনায় নতুন ভোর’ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তার বিশ্বাস।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত