সংবাদ

কাল থেকেই খুলছে জুলাই জাদুঘরের দরজা : অনলাইনে বুকিং ও টিকিটের বিস্তারিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১২:১২ এএম

কাল থেকেই খুলছে জুলাই জাদুঘরের দরজা : অনলাইনে বুকিং ও টিকিটের বিস্তারিত
জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (সাবেক গণভবন) বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরটি উদ্বোধন করেন।

উদ্বোধনের দিনটি কেবল জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে দেশের সর্বস্তরের মানুষ এই জাদুঘর পরিদর্শন করতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এখানে নির্দিষ্ট সময় বা ‘টাইম-স্লট’ ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শকদের জাদুঘরে প্রবেশের আগে অবশ্যই ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নিজেদের সুবিধাজনক সময় বুকিং করতে হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে শিশুদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ২৫ টাকা। দর্শনার্থীদের এই ওয়েবসাইট থেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস ও ছাত্র-জনতার সংগ্রামের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে এই জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর আমন্ত্রিত সাংবাদিকরা জাদুঘরটি ঘুরে দেখার সুযোগ পান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কাল থেকেই খুলছে জুলাই জাদুঘরের দরজা : অনলাইনে বুকিং ও টিকিটের বিস্তারিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (সাবেক গণভবন) বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরটি উদ্বোধন করেন।

উদ্বোধনের দিনটি কেবল জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে দেশের সর্বস্তরের মানুষ এই জাদুঘর পরিদর্শন করতে পারবেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এখানে নির্দিষ্ট সময় বা ‘টাইম-স্লট’ ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শকদের জাদুঘরে প্রবেশের আগে অবশ্যই ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নিজেদের সুবিধাজনক সময় বুকিং করতে হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে শিশুদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ২৫ টাকা। দর্শনার্থীদের এই ওয়েবসাইট থেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস ও ছাত্র-জনতার সংগ্রামের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে এই জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর আমন্ত্রিত সাংবাদিকরা জাদুঘরটি ঘুরে দেখার সুযোগ পান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত