সংবাদ

সিলেটে ইয়াবাসহ আটক ৫৮

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

সিলেটে ইয়াবাসহ আটক ৫৮
ছবি : সংগৃহীত

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘চিরুনি অভিযান’ চালিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া সাড়ে পাঁচ ঘণ্টার এই অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫১৬টি ইয়াবা বড়ি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর ছয়টি থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। মূলত ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে-২৭ জন। এ ছাড়া জালালাবাদ থানায় ৯ জন, শাহপরাণ (রহ.) থানায় ৭ জন, এয়ারপোর্ট থানায় ৬ জন, মোগলাবাজার থানায় ৫ জন এবং কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে মোট ৫১৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ইয়াবাসহ আটক ৫৮

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত