সংবাদ

দিনদুপুরে প্রকাশ্যে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

দিনদুপুরে প্রকাশ্যে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাই, ভিডিও ভাইরাল
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে এক রিকশাযাত্রীকে দিনদুপুরে প্রকাশ্যে ছুরি দেখিয়ে জিম্মি করে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পকেট থেকে টাকা ও মুঠোফোন বের করতে না পেরে এক ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট কেটে নেয়। ভয়াবহ এই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ঘিরে ধরেছেন। তাদের মধ্যে একজনের হাতে ছিল ধারালো ছুরি, যা দিয়ে তিনি যাত্রীকে জিম্মি করে রাখেন। অন্যজন তার প্যান্টের ডান পকেট থেকে মালামাল বের করার চেষ্টা করছেন।

ভিডিওতে আতঙ্কিত ওই রিকশাযাত্রীকে বলতে শোনা যায়, `আরে ভাই, দিতাছি তো।' তবে তিনি কিছুটা নড়াচড়া করায় একপর্যায়ে ছিনতাইকারী তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর পকেট থেকে দ্রুত কিছু বের করতে না পেরে ধারালো ছুরি দিয়ে প্যান্টের পকেট কেটে ফেলেন ওই ছিনতাইকারী।

ঘটনার আকস্মিকতায় আশপাশের ভবন থেকে কয়েকজন বাসিন্দা বিষয়টি দেখে ওপর থেকে চিৎকার শুরু করেন। ভিডিওতে `এই, এই, মার-মার' এমন চিৎকার শুনতে পাওয়া যায়। প্রতিবেশীদের চিৎকারের মুখে ছিনতাইকারী দুজন দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে চম্পট দেন।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে জানা গেছে, ছিনতাইকারীরা ওই রিকশাযাত্রীর নগদ টাকা ও মুঠোফোন হাতিয়ে নিয়ে গেছে। তবে ঘটনাটি শনিবার ভোরের বলে ফেসবুকে দাবি করা হলেও পুলিশ এর সঠিক সময় নিশ্চিত করতে পারেনি। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় সুনির্দিষ্ট অভিযোগ করেছেন কি না, তা-ও জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, `সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানতে পেরে আমরা সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।'

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দিনদুপুরে প্রকাশ্যে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত