সংবাদ

বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণ, আহত ৫

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণ, আহত ৫
ছবি : সংবাদ

বগুড়া শহরতলীর তিনমাথা এলাকায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্লান্টে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ‘অতিথি ফিলিং স্টেশন’ নামে ওই পেট্রলপাম্পে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাম্পে গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফিলিং স্টেশনের গ্যাস রিফিল পয়েন্টের ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই সময় সেখানে কয়েকটি অটোরিকশা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চালকসহ পাঁচজন আহত হন।

বিস্ফোরণের ধাক্কায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের উপরের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায় এবং পাম্পের নিরাপত্তাদেয়াল ও ট্যাংকসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘গ্যাস রিফিলের স্থানেই মূলত এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।’

ঘটনার বিষয়ে অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন জানান, কীভাবে বা কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তারা এখনো নিশ্চিত হতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণ, আহত ৫

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত